সাংহাই, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে একটি কর অফিসে শুক্রবার এক বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
সিনহুয়া সংবাদ সংস্থাসূত্রে শনিবার এ খবর জানা যায়।
দেশটির মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চেঙ্গসায় একটি কর অফিসে শুক্রবার বিকালে এই বিস্ফোরণ ঘটে।
তবে এটি একটি 'পরিকল্পিত হামলা' বলে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১০ঘ.
bdnews24