২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন স্বাস্থ্যবিধি: মূলমন্ত্র বন্ধুত্ব?

স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য ধূমপান ছেড়ে দেওয়া, ওজন কমানো কিংবা নির্দিষ্ট কিছু ওষুধ সেবনের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সামাজিক সুসম্পর্ক। সেটি হতে পারে বন্ধুত্ব, বিয়ে বা সুদৃঢ় পারিবারিক বন্ধন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

ওয়াশিংটন , জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য ধূমপান ছেড়ে দেওয়া, ওজন কমানো কিংবা নির্দিষ্ট কিছু ওষুধ সেবনের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সামাজিক সুসম্পর্ক। সেটি হতে পারে বন্ধুত্ব, বিয়ে বা সুদৃঢ় পারিবারিক বন্ধন। যুক্তরাষ্ট্রের গবেষকরা মঙ্গলবার একথা জানিয়েছেন। পাবলিক লাইব্রেরি অব সায়েন্স জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয়ের উথাহ ফান্ডের গবেষকরা জানিয়েছেন, যাদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় তারা এ ধরনের সম্পর্কহীন মানুষের চেয়ে বাঁচে বেশিদিন। এদের মারা যাওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ কম। জনগণের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সামাজিক সম্পর্ক রক্ষা করে চলার পথ খুঁজতে মানুষকে সহায়তা করার বিষয়টিতে নীতিনির্ধারকদের দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। টেলিফোনে নেওয়া এক সাক্ষাৎকারে গবেষণা পরিচালক মনোবিজ্ঞানী জুলিয়ান হোল্ট ল্যান্সটেড বলেছেন, সামাজিক সম্পর্ক না থাকা দিনে ১৫ বার ধূমপান করার সমান ক্ষতিকর। সামাজিক সম্পর্ক এবং স্বাস্থ্যে এর প্রভাব পরীক্ষা করে দেখেছে মনোবিজ্ঞানী হোল্ট এর দল। এতে ১৪৮ টি গবেষণা প্রতিবেদন খতিয়ে দেখা ছাড়াও প্রায় ৩ লাখ ৮ হ্াজার মানুষের ওপর গবেষণা চালানো হয়েছে। গবেষণায় বলা হয়েছে, সামাজিক মিথষ্ক্রিয়া কম থাকা মদ্যপ হওয়ার মতোই ক্ষতিকর। তাছাড়া, এটি ব্যায়াম না করার চেয়েও ক্ষতিকর এবং স্থূলতার মতোই দ্বিগুণ ক্ষতিকর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২৩৭ ঘ.