২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনাইটেড স্টেটস অব আফ্রিকা' গড়া সম্ভব: গাদ্দাফি

'ইউনাইটেড স্টেটস অব আফ্রিকা' গড়ার স্বপ্ন এখনও সজীব। আর এ সপ্তাহের আফ্রিকান ইউনিয়ন সম্মেলন এ লক্ষ্যে এগুনোর আরেকটি পদক্ষেপ। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি মঙ্গলবার সম্মেলন শেষে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 05:05 PM

কাম্পালা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- 'ইউনাইটেড স্টেটস অব আফ্রিকা' গড়ার স্বপ্ন এখনও সজীব। আর এ সপ্তাহের আফ্রিকান ইউনিয়ন সম্মেলন এ লক্ষ্যে এগুনোর আরেকটি পদক্ষেপ। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি মঙ্গলবার সম্মেলন শেষে একথা বলেছেন। অনেক বছর ধরেই আফ্রিকায় ঐক্য সরকার প্রতিষ্ঠার জন্য চাপ দিয়ে আসছেন গাদ্দাফি। পশ্চিমা সাহায্য ছাড়া এটিই আফ্রিকার উন্নয়নের একমাত্র পথ বলে মনে করেন তিনি। তবে আফ্রিকার অনেক রাষ্ট্রই মনে করে গাদ্দাফির এই ধারণা অবাস্তব এবং এতে রাষ্ট্রের সার্বভোৗমত্ব ক্ষুন্ন হবে। আগের আফ্রিকান সম্মেলনের মত এবার উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত সম্মেলনেও একটি আফ্রিকান সরকার গড়ে তোলা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সোমালিয়ায় সংঘর্ষ এবং সুদানের প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় 'ইউনাইটেড স্টেটস অব আফ্রিকা' গঠনের বিষয়টি চাপা পড়ে গেছে। সম্মেলন শেষে কাম্পালায় কয়েকজন সাংবাদিককে গাদ্দাফি বলেন, "আফ্রিকা তার ইতিহাস নিয়ে সঠিক পথে এগোচ্ছে দেখে আমি সন্তুষ্ট। একদিন আফ্রিকা 'ইউনাইটেড স্টেটস অব আমেরিকা'র মতো হয়ে উঠবে।" তিনি আরো বলেন, "আমরা আফ্রিকান কর্তৃপক্ষ গড়ে তোলার পথে এগুচ্ছি। প্রতিটি সময়ই আমরা আফ্রিকার সমস্যা সমাধান করি এবং শান্তি ও ঐক্যের পথে এগোই। আমরা ধাপে ধাপে সমস্যা সমাধানের চেষ্টা করি এবং আমরা তা করে চলেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮১৩ ঘ.