ইসলামাবাদ, জুলাই ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে বুধবার প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর ১৫২ আরোহীর সবাই নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরো তথ্যসহ -৪)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইমতিয়াজ এলাহী রয়টার্সকে বলেন, "কোনো জীবিতের সন্ধান পাওয়া যায়নি। সবাই নিহত হয়েছে বলেই ধারণা করছি আমরা।"
ধ্বংসস্তুপ থেকে নিহতদের দেহাবশেষ উদ্ধার করা হচ্ছে বলে জানান তিনি।
এ পর্যন্ত ৯০ টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
মার্কিন দূতাবাসের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, নিহতদের মধ্যে দুজন আমেরিকান। এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানান নি।
বিরূপ আবহাওয়ার কারণে বেসরকারি এয়ারব
bdnews24