কাবুল , জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------আফগানিস্তানের দক্ষিণ কাবুলে শুক্রবার দুই মার্কিন সেনাকে আটক করেছে তালেবান বিদ্রোহীরা।
তবে তাৎক্ষণিকভাবে ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল এ্যসিসটেন্স ফোর্স (আইএসএএফ) এ বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি।
লোগারে অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন , স্থানীয় রেডিও স্টেশনে প্রচারিত এক মার্কিন বিবৃতিতে অপহৃত সেনাদের মুক্তির বিষয়ে তথ্য প্রদানের জন্য ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এইচএ/২০৪৫
bdnews24