২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শনিবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 05:39 AM

Updated : 25 Aug 2022, 04:49 PM

ম্যিানিলা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শনিবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ধরা পড়েছে ৭ দশমিক ৬ ও ৭ দশমিক ৪। এতে কোনো ক্ষয়-ক্ষতির খবর এখনো পর্যন্ত জানা যায়নি। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইন্সস্টিটিউটের প্রধান রেনাটো সোলিডাম রয়টার্সকে জানান, "ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় সুনামি অথবা ক্ষয়-ক্ষতির সম্ভাবনা তৈরি হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৩ঘ.