২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে ৩০ জন নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় দায়ালা প্রদেশের বাকুবা শহরের নিকটবর্তী এক জনবহুল মার্কেটে বুধবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 04:33 AM

Updated : 25 Aug 2022, 04:27 PM

বাকুবা, ইরাক, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলীয় দায়ালা প্রদেশের বাকুবা শহরের নিকটবর্তী এক জনবহুল মার্কেটে বুধবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। বাকুবা ও মুকদাদিয়ার হাসপাতাল এবং প্রাদেশিক সরকারসূত্রে এ কথা জানা গেছে। অবশ্য পুলিশ জানিয়েছে বিস্ফোরণে ১৫ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে। বাকুবার ৬ মাইল পূর্বাঞ্চলীয় আবু সায়দা শহরে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এতে একটি পাকা দালান বিধ্বস্ত হওয়ার পাশাপাশি চারটি বাড়ি ও পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে বলে জানা গেছে। দেশটিতে ৭ মার্চের সাধারণ নির্বাচনে কোনো দলই পরিস্কার ব্যবধানে জয়ী না হওয়ার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। নতুন সরকারের অংশীদার হওয়ার লক্ষ্যে শিয়া, সুন্নি এবং কুর্দিদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব লেগে আছে। তাদের পারস্পরিক সমঝোতাহীনতায় যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, তারই সুযোগ নিচ্ছে জঙ্গিরা। ইতোমধ্যে ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনী তাদের অভিযান শেষ করার প্রস্তুতি নিয়েছে। চলতি সপ্তাহে বাকুবায় বেশ কয়েকটি বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটলো। সোমবার বাকুবা ক্যাফের পার্কিং এলাকায় রাখা একটি বিস্ফোরণে ৪ জন নিহত ও ১৫ জন আহত হন। মঙ্গলবার শহরের পশ্চিমাঞ্চলে একটি গাড়িবোমা বিস্ফোরিত হলে ১ জন নিহত ও ৭ জন আহত হন। পাশাপাশি একই দিনে রাস্তার পাশে পেতে রাখা বোমায় কমপক্ষে ১০ পুলিশ কর্মকর্তা আহত হন। দায়ালা পুলিশের মুখপাত্র মেজর গালিব আল জুবোরি জানান, "আমাদের কাছে তথ্য ছিল, বাকুবায় বড় ধরনের গাড়িবোমা হামলা চালানো হতে পারে। এর ভিত্তিতে আমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি। ফলে তারা বাকুবায় সুবিধা করতে না পেরে আবু সায়দায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।" বাগদাদের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাকুবায় বিভিন্ন ধারার অনুসারী মানুষের বসবাসস্থল হলেও মূলত সুন্নিরা এখানে সংখ্যাগরিষ্ঠ। সা