২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে সন্ত্রাসের হুমকি বাড়িয়েছে ইরাক-আফগান যুদ্ধ

ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে ব্রিটেনের সমর্থন নিঃসন্দেহে দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকি বাড়িয়েছে। ব্রিটেনের গোয়েন্দা সংস্থা 'এমআইফাইভ' এর সাবেক মহাপরিচালক এলিজা ম্যানিংহাম বুলার মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

লন্ডন, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে ব্রিটেনের সমর্থন নিঃসন্দেহে দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকি বাড়িয়েছে। ব্রিটেনের গোয়েন্দা সংস্থা 'এমআইফাইভ' এর সাবেক মহাপরিচালক এলিজা ম্যানিংহাম বুলার মঙ্গলবার একথা বলেছেন। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ ব্রিটিশ নাগরিকরাসহ বহু তরুণ মুসলিমের চিন্তাধারা পাল্টে দিয়েছে এবং এতে করে সন্ত্রাসী হামলা পরিকল্পনাও বেড় গেছে বলে মন্তব্য করেছেন এলিজা। ইরাক যুদ্ধ নিয়ে এক সরকারি তদন্তে পাওয়া তথ্যপ্রমাণ উল্লেখ করে তিনি বলেন, এ যুদ্ধ নিঃসন্দেহে সন্ত্রাসী হামলার হুমকি বাড়িয়েছে এবং ২০০৪ সাল নাগাদ আমরা একের পর এক হুমকি পেয়েছি। আর একারণে লন্ডনে ২০০৫ সালের ৭/৭ বোমা হামলায় কোনো ব্রিটিশ নাগরিকের জড়িত থাকাটা মোটেই বিষ্ময়কর নয় বলে মন্তব্য করেন তিনি। এলিজা আরো বলেন, ইরাক ও আফগানিস্তানে আগ্রাসণকে ইসলামের ওপর হামলা হিসাবে দেখেছে অনেকেই। ২০০৩ সালে ইরানে যুদ্ধ শুরুর পরপরই গোয়েন্দা তথ্যে দেখা গেছে প্রায় ৭০ থেকে ৮০ জন ব্রিটিশ মুসলিম পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে ইরাকে গেছে। আবার ২০০১ এবং ২০০৮ সালের মধ্যে ব্রিটেন তদন্ত করে প্রায় ১৬ টি সন্ত্রাসী পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছে যার মধ্যে ১২ টি নস্যাৎ করা গেছে। কিন্তু ২০০৫ সালের ৭ জুলাইয়ের হামলা ব্রিটেন টেকাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিবি/এলকিউ/২১৫৩ ঘ.