২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পরবর্তী আফগানিস্তান হয়ে দাঁড়াতে পারে ইয়েমেন'

যুক্তরাষ্ট্রের জন্য ইয়েমেন পরিস্থিতি ইরাক বা আফগানিস্তানের মতো হয়ে দাঁড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ হুঁশিয়ারি দিয়েছেন খোদ সেদেশেরই এক মুসলিম ইমাম আনোয়ার আল-আওলাকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 04:12 PM

দুবাই, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের জন্য ইয়েমেন পরিস্থিতি ইরাক বা আফগানিস্তানের মতো হয়ে দাঁড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ হুঁশিয়ারি দিয়েছেন খোদ সেদেশেরই এক মুসলিম ইমাম আনোয়ার আল-আওলাকি। ইসলামিক এক ওয়েবসাইটে সোমবার এই হুঁশিয়ারি দেন তিনি। আল কায়েদার সঙ্গে জড়িত আওলাকিকে জীবীত অথবা মৃত অবস্থায় পেতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী আল-আওলাকিকে মার্কিন রাজস্ব বিভাগ আর্ন্তজাতিক সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার একদিন পর ইন্টারনেটে এ সতর্কবার্তা পাঠালেন তিনি। কালো তালিকাভুক্তির ফলে মার্কিন বিচার ব্যবস্থার এখতিয়ারভুক্ত তার সবধরনের সম্পদ জব্দ করা হয়েছে। ইন্টারনেটে পাঠানো বার্তায় আওলাকি বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রকে কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় ফেলা প্রেসিডেন্ট হিসাবে যেমন মানুষ জর্জ ডব্লিউ বুশের নাম মনে রেখেছে ওবামাও যেন ঠিক তেমনি ইয়েমেনে যুক্তরাষ্ট্রকে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় ফেলা প্রেসিডেন্ট হিসাবে পরিচিত হতে চাইছেন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল কায়েদার সদস্যদের বিরুদ্ধে পরিচালিত বিমান হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ইয়েমেনের আবইয়ান এবং শাবওয়াহ্ এলাকায় বিমান হামলার মধ্য দিয়ে ওবামা ইয়েমেনে যুদ্ধ শুরু করে দিয়েছেন। স