২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোরখা নিষিদ্ধ করবে না ব্রিটেন

ফ্রান্সের দেখাদেখি ব্রিটেন আইন করে নারীদের বোরখা পরা নিষিদ্ধ করবে না। ব্রিটেনের অভিবাসনমন্ত্রী দামিয়ান গ্রিন একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 02:05 PM

লন্ডন, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফ্রান্সের দেখাদেখি ব্রিটেন আইন করে নারীদের বোরখা পরা নিষিদ্ধ করবে না। ব্রিটেনের অভিবাসনমন্ত্রী দামিয়ান গ্রিন একথা বলেছেন। দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকা এ খবর প্রকাশ করেছে। বোরখা নিষিদ্ধ করাটা ব্রিটিশ মূল্যবোধের পরিপন্থি এবং তা ব্রিটিশ সমাজে সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করে চলার রীতি বিরুদ্ধ হবে বলে গ্রিন মন্তব্য করেছেন। কিন্তু জনসম্মুখে নারীদের মুখ ঢাকা বোরখা নিষিদ্ধের জন্য ইতোমধ্যেই বিল উত্থাপন করা কয়েকজন টোরি এমপি অভিবাসন মন্ত্রীর এ বক্তব্যে নাখোশ হবেন। টোরি এমপি হলোবোন সপ্তাহের শেষদিকে বলেছেন, নারীদের বোরখা পরার বৈধতা দেওয়ার কোনো আইন সংবিধানে রাখা হোক তা তিনি চান না। গত সপ্তাহে 'ইউগভ'র এক জনমত জরিপে দেখা গেছে, ব্রিটেনের ৬৭ শতাংশ ভোটার মুখমণ্ডল ঢাকা বোরখা নিষিদ্ধের পক্ষে। গত সপ্তাহে ফ্রান্সের পার্লামেন্টের নিুকক্ষে প্রকাশ্যে বোরখা নিষিদ্ধের আইন ৩৩৫-১ ভোটে পাস হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৩১ ঘ.