২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলা: ২৩ বন্দি মুক্ত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে তালেবান বিদ্রোহীরা রোববার ভোরে একটি কারাগারের ফটক উড়িয়ে দিয়ে ২৩ বন্দিকে মুক্ত করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 02:07 PM

হেরাত, আফগানিস্তান, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে তালেবান বিদ্রোহীরা রোববার ভোরে একটি কারাগারের ফটক উড়িয়ে দিয়ে ২৩ বন্দিকে মুক্ত করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। সেসময় তারা বেশ কয়েকটি পুলিশ ফাঁড়িতেও হামলা চালায়। হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়। ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের গভর্নর মোহাম্মদ ইউনুস রাসুলি বলেন, ফারাহ শহরে যাওয়ার পথে অবস্থিত চারটি পুলিশ ফাঁড়িতে রোববার সকালে জঙ্গিরা হামলা চালিয়েছে। রাসুলি টেলিফোনে রয়টার্সকে বলেন, "তারা পুলিশকে ব্যস্ত রেখে সেসময় ফারাহ কারাগারের ফটক উড়িয়ে দেয়। এতে ২৩ বন্দি কারাগার থেকে পালিয়ে যায়।" তবে পালানোর সময় আহত ৪ বন্দিকে তখনই এবং পরে আরো সাতজনকেও আটক করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। কারি মোহাম্মদ ইউসুফ নামের এক তালেবান মুখপাত্র বলেন, তালেবান সদস্যরা এ হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এএইচ/১৮০৯ ঘ.