২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৮

পাকিস্তানের খাইবার অঞ্চলে একটি বাজারে শুক্রবার বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 02:00 PM

পেশাওয়ার, পাকিস্তান, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের খাইবার অঞ্চলে একটি বাজারে শুক্রবার বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন। খাইবার অঞ্চলের প্রধান লান্দিকোটাল শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মেহারবান কালে গ্রামে এ বিস্ফোরণ ঘটে। ওই অঞ্চলের সরকারি কর্মকর্তা রেহান কত্থক রয়টার্সকে বলেন, "একটি দোকানে বোমাটি পাতা ছিল। আমরা ধ্বংসস্তুপ থেকে ৮ টি লাশ উদ্ধার করেছি।" তিনি জানান, বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। পাকিস্তানের এ খাইবার অঞ্চলটি আফগানিস্তানে ন্যাটো সেনাদের সামরিক সাজসরঞ্জাম সরবরাহের গুরুত্বপূর্ণ রুট। সেকারণে এ অঞ্চলে প্রায়ই জঙ্গিরা হামলা চালিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪১ ঘ.