ক্যানবেরা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড শনিবার নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) শুক্রবার একথা জানায়।
এবিসি আরো জানায়, ২৮ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার অনুমতি চাওয়ার জন্য শনিবার সকালে গিলার্ড ক্যানবেরায় গভর্নর জেনারেল কোয়েটিন ব্রাইসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
শুক্রবার একটি রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, "নির্বাচনের তারিখ সম্পর্কে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।"
কিন্তু অস্ট্রেলিয়ার গণমাধ্যম ধারণা করছে, গিলার্ড শনিবার অথবা সপ্তাহান্তে আগস্টের শেষের দিকে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
অস্ট্রেলিয়ার লেবার পার্টি গত ২৪ জুন কেভিন রুডকে সরিয়ে দিয়ে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে গিলার্ডকে নির্বাচিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২১১ঘ.
bdnews24