২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিচার বিল অনুমোদন

আফগানিস্তানে দুর্নীতির দায়ে অভিযুক্ত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে একটি বিল অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 04:35 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

কাবুল, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- আফগানিস্তানে দুর্নীতির দায়ে অভিযুক্ত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে একটি বিল অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন। মুখপাত্র ওয়াহীদ ওমর সাংবাদিকদের বলেন, "পার্লামেন্ট বা প্রেসিডেন্টের ডিক্রিবলে পাস হলে এ বিলের আওতায় একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ঘুষ দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের বিচার করা যাবে।" তিনি বলেন, "অতীত এবং বর্তমানে দুর্নীতিতে অভিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মামলা চালানোর ক্ষেত্রে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" আফগান আইনে মন্ত্রীরা সাধারণ আদালতে বিচারের আওতায় পড়ে না। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গত আগস্টে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর দুর্নীতি বন্ধের অঙ্গীকার করেন। আফগান সরকারি কর্মকর্তাদের অবাধ দুর্নীতি দেশটিকে পৃথিবীর শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করেছে। দেশটিতে দুর্নীতি পর্যবেক্ষণকারি স্থানীয় একটি সংস্থার সা