২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তানের প্রথম আলোচনা

২০০৮ সালের মুম্বাই হামলার পর বন্ধ হয়ে যাওয়া শান্তি প্রক্রিয়া পুনরায় শুরুর প্রথম পদক্ষেপ আগামী সপ্তাহে নিতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। তবে কোনো পক্ষই দু'দেশের তিক্ত সম্পর্কের নাটকীয় পরিবর্তন আশা করছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

নয়া দিল্লি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালের মুম্বাই হামলার পর বন্ধ হয়ে যাওয়া শান্তি প্রক্রিয়া পুনরায় শুরুর প্রথম পদক্ষেপ আগামী সপ্তাহে নিতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। তবে কোনো পক্ষই দু'দেশের তিক্ত সম্পর্কের নাটকীয় পরিবর্তন আশা করছে না। ইসলামাবাদে অনুষ্ঠেয় ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের সে বৈঠকের আগ মুহূর্তে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক সপ্তাহ ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতা ঠেকাতে সেনা মোতায়েন করেছে সরকার। দু'দেশের মধ্যে বিরোধের মূলে রয়েছে কাশ্মীর। উভয় দেশই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করলেও প্রত্যেকে কাশ্মীরের অর্ধেকাংশ শাসন করে। ২০০৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া শান্তি প্রক্রিয়া মুম্বাই হামলার পর ভারত বাতিল করে দেয়। আগামী ১৫ জুলাই অনুষ্ঠেয় দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে সে শান্তি প্রক্রিয়া নতুনভাবে শুরু করার চেষ্টা দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯৪২ ঘ.