২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামী বলে যাজক হতে পারছেন না জন

সমকামী বলে চার্চ অব ইংল্যান্ডের যাজক হতে পারলেন না জেফারি জন। তার নিয়োগ নিয়ে যাজকদের মধ্যে আন্দোলন গড়ে উঠবে পারে এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 08:24 AM

Updated : 25 Aug 2022, 01:34 PM

লন্ডন, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- সমকামী বলে চার্চ অব ইংল্যান্ডের যাজক হতে পারলেন না জেফারি জন। তার নিয়োগ নিয়ে যাজকদের মধ্যে আন্দোলন গড়ে উঠবে পারে এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইংল্যান্ডের দ্য টাইমস ও টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় যাজকের অঞ্চল হতে জোর সমর্থন নিয়ে লন্ডনের সাউথওয়ার্কের যাজক হিসেবে নিয়োগের জন্য জেফারি জনের নাম মনোনয়নপ্রাপ্তদের তালিকায় দেওয়া হয়। কিন্তু বিশ্বজুড়ে ৭ কোটি ৭০ লাখ অনুগামীর প্রধান কেনটারবারি আর্চের যাজক রোয়ান উইলিয়ামসসহ গঠিত নির্বাচন কমিটি তার মনোনয়ন বাতিল করেছে। সংবাদপত্র দুটি এ তথ্য জানায়। জন বর্তমানে সেন্ট আলবেনসের পাদ্রিদের প্রধান। তিনি প্রকাশ্যে একজন সমকামী কিন্তু ধর্মীয় কারণে কৌমার্য অবলম্বন করছেন। রক্ষণশীলরা ইতোপূর্বে হুঁশিয়ারি জানিয়েছিল, জনকে নিয়োগ দেওয়া হলে চার্চ অব ইংল্যান্ড ধ্বংস হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৪২৩ ঘ.