২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের শীর্ষ শিয়া নেতা ফাদলাল্লাহর মৃত্যু

লেবাননের শীর্ষ শিয়া নেতা ও গেরিলা সংগঠন হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আয়াতোল্লাহ মোহাম্মদ হুসেইন ফাদলাল্লাহ রোববার ৭৫ বছর বয়সে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 01:17 PM

বৈরুত , জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- লেবাননের শীর্ষ শিয়া নেতা ও গেরিলা সংগঠন হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আয়াতোল্লাহ মোহাম্মদ হুসেইন ফাদলাল্লাহ রোববার ৭৫ বছর বয়সে মারা গেছেন। হিজবুল্লার এক মুখপাত্র এএফপিকে একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ফাদলাল্লাহের নাম আছে। দেহের অভ্যন্তরে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার তাকে বৈরুত হাসপাতালে ভর্তি করা হয় পরে রোববার তিনি মারা যান। লেবানন ও ইরাকে অত্যন্ত জনপ্রিয় আধ্যাত্মিক এই নেতার মৃত্যু নিশ্চিত করে হিজবুল্লার শীর্ষ এক মুখপাত্র জানিয়েছেন , ' হ্যাঁ , সাঈদ ফাদাল্লাহ মারা গেছেন। ' সর্বোচ্চ আয়াতোল্লাহ খেতাব প্রাপ্ত শিয়াদের ধর্মীয় এই নেতা ১৯৩৫ সালে ইরাকের নাজাফ শহরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তার পরিবার ধর্মচর্চার জন্য লেবানন চলে আসে। ১৯৮২ সালে গেরিলা সংগঠন হিজবুল্লাহ প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ধরে এই নেতা তাদের নির্দেশনা দিয়েছেন। মার্কিন মধ্যপ্রাচ্য নীতির তীব্র সমালোচক ছিলেন ফাদলাল্লাহ। তবে পরিবর্তনীয় সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি শিয়াদের মধ্যে বেশি জনপ্রিয়। বিশেষ করে মুসলিম সমাজে নারীর ভূমিকার ব্যাপারে তিনি প্রগতশীল ছিলেন। হিজবুল্লাহ প্রধান হাসেন নাসরুল্লাহসহ ফাদলাল্লার নামও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিবি/এলকিউ/১৯৫৫ ঘ.