কাবুল, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডার ডেভিড পেট্রাউস রোববার বলেছেন, তালেবান জঙ্গিদের বিরুদ্ধে নয় বছর ধরে চলা এ যুদ্ধ জটিল পরিস্থিতিতে পৌঁছেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্স' এর (আইএসএএফ) সদরদপ্তরে রোববার আনুষ্ঠানিকভাবে যুদ্ধের শীর্ষ কমান্ডারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পেট্রাউস বলেন, "আমরা কঠিন যুদ্ধে নিয়োজিত। কয়েক বছরের যুদ্ধ শেষে আমরা এখন জটিল মুহূর্তে এসে পৌঁছেছি।"
এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত এক লাখ ৪০ হাজার মার্কিন ও ন্যাটো সেনাদের শীর্ষ কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
পেট্রাউস কেবল যুদ্ধ পরিচালনার দায়িত্বই গ্রহণ করেননি। আগামী বছর জুলাইয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার দায়িত্বও রয়েছে তার ওপর।
পেট্রাউসের অভিষেক অনুষ্ঠানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্সের (আইএসএএফ) সদস্য ৪৭ জাতির সবার পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত হন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়েন্ট ফোর্স কমান্ডের কমান্ডার জেনারেল এগোন রামস।
মার্কিন জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুক্রবার ডেভিড পেট্রাউস আফগানিস্তানে পৌঁছান।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যাকক্রিস্টালকে আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডারের পদ থেকে বহিষ্কার করেন এবং তার জায়গায় জেনারেল ডেভিড পেট্রাউসকে নিয়োগ দেন।
ম্যাকক্রিস্টাল স
bdnews24