মস্কো, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- ক্রেমলিনের সন্দেহভাজন ১১ গুপ্তচরকে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারের ঘটনায় সৃষ্ট কেলেঙ্কারি বুধবার সামাল দেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
হোয়াইট হাউস সতর্কভাবে রাশিয়ার নিন্দাবাদ এড়িয়ে গেছে। অন্যদিকে, গুপ্তচর গ্রেপ্তারের ঘটনায় রুশ-মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে আশা প্রকাশ করেছে রাশিয়া।
এক দশকব্যাপী অনুসন্ধান চালিয়ে রোববার একটি রুশ গুপ্তচর চক্র ভেঙে দেয় যুক্তরাষ্ট্র। বিদেশি চর সন্দেহে ওই চক্রের ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে
bdnews24