২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটো ঘাঁটিতে জঙ্গি হামলা

আফগানিস্তানে তালেবান জঙ্গিরা বুধবার ন্যাটো ঘাঁটিতে হামলা চালিয়েছে। ন্যাটো বাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 01:05 PM

কাবুল, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-আফগানিস্তানে তালেবান জঙ্গিরা বুধবার ন্যাটো ঘাঁটিতে হামলা চালিয়েছে। ন্যাটো বাহিনী একথা জানিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ বিমান ঘাঁটিতে তালেবানরা গাড়ি বোমা ও রকেট চালিত গ্রেনেড হামলা চালায়। তারপর তারা ঘাঁটিটিতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ন্যাটো বাহিনী পাল্টা আক্রমণ চালালে বেশ কয়েক জন তালেবান জঙ্গি নিহত হয় বলে ন্যাটো বাহিনী জানিয়েছে। তবে এ হামলায় ন্যাটো বাহিনীর কেউ নিহত না হলেও দুই সেনা আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্স' এর (আইএসএএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার ইয়ান বাক্সটার বলেন, "জালালাবাদ বিমান ঘাঁটিতে হামলা হয়েছে এবং হামলা এখনো চলছে।" তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টেলিফোনে এএফপিকে বলেন, এ হামলা তারা চালিয়েছে। ইয়ান বাক্সটার বলেন, অস্ত্রধারীরা বিমান ঘাঁটিতে প্রবেশের চেষ্টা চালালেও সেনাদের বাধার মুখে তারা তা করতে পারেনি। আইএসএএফ'র এক বিবৃতিতে বলা হয়েছে, "তালেবান জঙ্গিরা সকালে জালালাবাদ বিমান ঘাঁটিতে গাড়ি বোমা, রকেট চালিত গ্রেনেড ও ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়ে ঘাঁটিতে প্রবেশের চেষ্টা চালালে আফগান ও ন্যাটো সেনারা তাদের প্রতিহত করে।" বিবৃতিতে আরো বলা হয়, এটা শুধু আফগান ও ন্যাটো সেনাদের যৌথভাবে পরিচালিত বিমান ঘাঁটিতে হামলা নয়, বরং তা আফগানিস্তানের জনগণের ওপর হামলা। জালালাবাদ বিমান ঘাঁটি আফগানিস্তানে ন্যাটো বাহিনীর অন্যতম বড় ঘাঁটিগুলোর একটি। সা