২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তনের ইঙ্গিত নিয়ে মিয়ানমারে সাদা হাতি

সেনা শাসিত মিয়ানমারে দুর্লভ প্রজাতির একটি সাদা হাতি ধরা পড়েছে। সাদা হাতির আবির্ভাবকে মিয়ানমারে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী বলেই মনে করা হয়ে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 01:01 PM

ইয়াংগুন, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- সেনা শাসিত মিয়ানমারে দুর্লভ প্রজাতির একটি সাদা হাতি ধরা পড়েছে। সাদা হাতির আবির্ভাবকে মিয়ানমারে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী বলেই মনে করা হয়ে থাকে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার এ খবর প্রচার করেছে। 'দ্য নিউ লাইট অব মিয়ানমার' পত্রিকা বলেছে, মিয়ানমারের রাখিন প্রদেশের উপকূলীয় মাংতা শহরের কর্মকর্তারা শনিবার স্ত্রী প্রজাতির এ হাতিটি ধরে। হাতিটির বয়স প্রায় ৩৮ বছর এবং এটি সাত ফুট চার ইঞ্চি লম্বা বলে জানিয়েছে পত্রিকাটি। তবে হাতিটিকে কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে তারা কিছু জানায়নি। মিয়ানমারের রাজা ও রাজনৈতিক নেতারা ঐতিহাসিকভাবে সাদা হাতিকে গুরুত্ব দিয়ে আসছে। তাদের বিশ্বাস, দেশে রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস দেয় এ হাতি। ১৯৬২ সাল থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে সেনা শাসন চলছে। দুই দশক পর এ বছরের শেষ দিকে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তবে নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০৬ ঘ.