২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দারাবাদে বিস্ফোরণ: নিহত ১৮

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দারাবাদে রাসায়নিক দ্রব্য বহনকারী একটি ট্রাক বিস্ফোরিত হয়ে সোমবার কমপক্ষে ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে। পুলিশ এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

হায়দারাবাদ, পাকিস্তান, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দারাবাদে রাসায়নিক দ্রব্য বহনকারী একটি ট্রাক বিস্ফোরিত হয়ে সোমবার কমপক্ষে ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে। পুলিশ এ কথা জানায়। হায়দারাবাদের পুলিশ প্রধান ফায়াজ লেঘারি রয়টার্সকে জানান, "ধারণা করা হচ্ছে তাপের কারণে রাসায়নিক বিক্রিয়ায় বিস্ফোরণটি ঘটেছে। আমরা এখনো বোমা হামলা বা আত্মঘাতী হামলার কোন আলামত পাইনি।" দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক রাজধানী করাচি থেকে ১৬০ কিলোমিটার উত্তরে (১০০ মাইল) হায়দারাবাদের অদূরে একটি ট্রাক স্টপে ট্রাকটি রাখা ছিল। পুলিশের একজন উর্ধ্বতন সুপারিনটেনডেন্ট মুহাম্মদ আলি বেলোচ রয়টার্সকে জানায়, বিস্ফোরণে ১৮ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৯১০ ঘ.