লাহোর, পাকিস্তান, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের আসন্ন মুহূর্তে পাকিস্তান বুধবার ১৭ জন ভারতীয় কারাবন্দীকে মুক্তি দিয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আধাসামরিক বাহিনীর মুখপাত্র নাদিম রাজা এএফপিকে বলেন, "পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের কাছাকাছি ওয়াগাহ সীমান্ত দিয়ে কারাবন্দীদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।"
গুপ্তচরবৃত্তি এবং অবৈধ প্রবেশের অভিযোগে উভয় দেশের সীমান্তে শত শত ভারতীয় ও পাকিস্তানি কারাবাস করছে।
২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এ হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছে ভারত এবং তারা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে।
কিন্তু স
bdnews24