২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনের খবর জানবেন বিজ্ঞানীরা

মস্তিষ্ক স্ক্যানের মাধ্যমে বিজ্ঞানীরা আপনার চেয়েও সঠিকভাবে মনের খবর জেনে ফেলতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 08:32 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

ওয়াশিংটন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মস্তিষ্ক স্ক্যানের মাধ্যমে বিজ্ঞানীরা আপনার চেয়েও সঠিকভাবে মনের খবর জেনে ফেলতে পারবেন। আর এই আবিষ্কারটি ভোক্তাকে প্রলুব্ধ করার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতা ও স্বাস্থ্যকর্মকর্তাদের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। গবেষণায় 'রিয়েল টাইম' মস্তিষ্কের চিত্র থেকে বিষয়টি ব্যাখ্যা করার একটি পথ তারা খুঁজে পেয়েছেন। এতে দেখে গেছে, যেসব লোক সানস্ক্রিন ব্যবহার সম্পর্কে বার্তা দেখেছে তারা চলতি সপ্তাহেই তা ব্যবহার করেছে। লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া'র এমিলি ফক ও তার সহকর্মীদের করা এ গবেষণাটি 'নিউরোসায়েন্স' জার্নালে প্রকাশিত হয়েছে। এক টেলিফোন সাক্ষাৎকারে ফক বলেন, "মানুষের মস্তিষ্কে লুকিয়ে থাকা ইচ্ছেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।" গবেষণাটিতে নেতৃত্বদানকারী মনোবিজ্ঞানের অধ্যাপক ম্যাথিও লিবারম্যান এক বিবৃতিতে বলেন, "অনেক মানুষই অনেক কিছু করার চিন্তা করে। কিন্তু তা করে না।" মানুষের মস্তিষ্কের ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এফএমআরআই) এর মাধ্যমে ফক ও তার সহকর্মীরা মানুষের সত্যিকার আচরণ সম্পর্কে ধারণা করতে পেরেছেন। এ পদ্ধতিতে একটি চুম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে মস্তিষ্কের রক্ত প্রবাহের মাত্রা পরিমাপ করা হয়। এর মাধ্যমে মস্তিষ্কের কোন অংশ অন্য অংশের তুলনায় বেশি সক্রিয় তা নির্ণয় করা যায়। তবে সতর্কতার সঙ্গে তা নির্ণয় করা প্রয়োজন। ফক ও তার সহকর্মীরা ২০ জন তরুণ-তরুণীর ওপর পরীক্ষা চালিয়ে এ ধারণায় পৌঁছেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৬ঘ.