২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার নির্বাচনে জয়ের পথে স্যান্টোস

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফা ভোটে সাবেক প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী জুয়ান স্যান্তোস (৫৮) বিপুল ভোটে বিজয়ী হওয়ার পথে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 07:34 AM

Updated : 25 Aug 2022, 12:35 PM

বোগোতা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফা ভোটে সাবেক প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী জুয়ান স্যান্তোস (৫৮) বিপুল ভোটে বিজয়ী হওয়ার পথে। অধিকাংশ ভোটকেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে। এতে স্যান্তোস পেয়েছেন ৬৯.২ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বোগোটার সাবেক মেয়র আন্তানাস মোকুস পেয়েছেন ২৭.৪ শতাংশ ভোট। সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরাইবের সমর্থনপুষ্ট ও উত্তরসূরি হিসাবে স্যান্তোস সাবেক সরকারের নিরাপত্তা ও ব্যবসাবান্ধব নীতি মেনে চলার প্রতিশ্র"তি দিয়েছেন। নির্বাচনে স্যান্তোস রেকর্ড পরিমাণ ৯০ লাখেরও বেশি ভোট পেয়েছেন। নিরঙ্কুশ জনসমর্থন ও কংগ্রেসের শক্ত সমর্থন নিয়েই আগস্টে ক্ষমতা গ্রহণ করবেন তিনি। নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পর বোগোতা হলে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে স্যান্তোস বলেন, "কলম্বিয়া আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে এবং আমরা তা বিফলে যেতে দেবো না। প্রেসিডেন্ট ইউরাইব এ আপনারও বিজয়।" দুই দফা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পরও বামপন্থি ফার্ক (এফএআরকে) গেরিলা ও ফেরারি সন্ত্রাসীদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এখন কলম্বিয়ায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। স্যান্তোসও ফার্ক গেরিলাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, "এখন ফার্ক গেরিলাদের দমনের সময়। আমরা এই শত্র"দের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।" স্যান্তোস গত ৩০ মে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হলেও ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দ্বিতীয় দফা ভোটে অংশ নিতে হয়। নির্বাচনে পরাজয় স্বীকার করে মোকুস তার নির্বাচনী প্রচারাভিযানের সদর দপ্তর থেকে বলেন, "গ্রিন পার্টি একটি নিরপেক্ষ শক্তি হিসেবে থাকবে। আমাদের ভেতর নতুনধারার রাজনীতি খুঁজে পেয়েছেন এমন লাখ লাখ সমর্থক রয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩২৯ঘ.