২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধিতে জাতিসংঘের সতর্কতা

বাড়িতে বানানো বোমা বানানোর হার আফগানিস্তানে আশঙ্কাজনভাবে বেড়ে গেছে। জাতিসংঘ মহাসচিব শনিবার বলেছেন, গত বছরের তুলনায় এর ব্যবহার ৯৪ শতাংশ বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 07:10 PM

Updated : 25 Aug 2022, 12:25 PM

কাবুল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বাড়িতে বানানো বোমা বানানোর হার আফগানিস্তানে আশঙ্কাজনভাবে বেড়ে গেছে। জাতিসংঘ মহাসচিব শনিবার বলেছেন, গত বছরের তুলনায় এর ব্যবহার ৯৪ শতাংশ বেড়েছে। বান কি-মুন বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র সেনা অভিযান চালানোর পর আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানায়, ২০১০ সালের প্রথম চার মাসে ২০০৯- এর তুলনায় হাতে বানানো বোমার হার ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। "এটা আশঙ্কাজনক।" বলা হয়েছে, এ বছর আফগানিস্তানে সহিংসতার এক-তৃতীয়াংশই এ ধরণের বোমা থেকে হয়েছে। সপ্তাহে গড়ে তিনটি আত্মঘাতী বোমা হামলা হচ্ছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয় যে, আত্মঘাতী হামলাগুলো ক্রমশ জটিল হচ্ছে। এ থেকে বুঝা যায় আল-কায়দা ও অন্যান্য সম্পৃক্ত জঙ্গি বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/টিএ/০০৪২ ঘ.