২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে নতুন রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী দোমিনিখ দ্যে ভিলেপঁ ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শনিবার নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 12:26 PM

প্যারিস , জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী দোমিনিখ দ্যে ভিলেপঁ ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শনিবার নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছেন। ভিলেপঁ প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ও তার দল ইউএমপি'র সাবেক নেতা। 'রিপাবলিক সোলিডেয়ার'(ইউনাইটেড রিপাবলিক) নামের নতুন মধ্য ডানপন্থী এ দলের সংগঠকরা ধারণা করছেন প্রায় ৩ হাজার সমর্থক প্যারিসের কংগ্রেসে যোগ দেবেন। ৫৬ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী জ্যাক শিরাকের নেতৃত্বাধীন সরকারে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট সারকোজির কঠোর সমালোচক হিসেবে পরিচিত ভিলেপঁ। সারকোজি ও ভিলেপঁ উভয়ই ইউএমপি দলের সদস্য। জ্যাক শিরাকের নের্তৃত্বাধীন সরকারে তারা একসঙ্গে কাজ করেছেন। অনেক আগে থেকেই কে বেশি ভালো করতে পারবে তা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তাদের মধ্যে। শুক্রবারে প্রকাশিত লে মন্দ্য সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে ভিলেপঁ আবারো সারকোজির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নিত্য নতুন জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে সারকোজি সরকারের নীতি নির্ধারিত হয়। সেক্ষেত্রে দেশের স্বার্থ নয়, বরং জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টাই থাকে তাদের মূল লক্ষ্য। স