২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সশস্ত্র হামলায় ৬ নিরাপত্তারক্ষীসহ নিহত ১১

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে শনিবার সশস্ত্র হামলায় ছয় নিরাপত্তারক্ষীসহ এগারো জন নিহত হয়েছেন। চিকিৎসকসূত্রে এ তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 09:56 AM

Updated : 25 Aug 2022, 12:27 PM

সানাহ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলে শনিবার সশস্ত্র হামলায় ছয় নিরাপত্তারক্ষীসহ এগারো জন নিহত হয়েছেন। চিকিৎসকসূত্রে এ তথ্য জানা গেছে। এডেন বন্দরের কাছে আল-তাওয়াহি জেলায় গোয়েন্দা সদর দপ্তরে এ হামলা চালানো হয়। হামলায় অংশ নেওয়া একদল সশস্ত্র সন্ত্রাসী সন্দেহভাজন আল-কায়েদার অনেক সদস্যকে জেল থেকে মুক্ত করে দিয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা এএফপিকে জানান। নিহতদের মধ্যে গোয়েন্দা সদর দপ্তরের একজন নারী পরিচ্ছন কর্মীও রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিডিনিউজ টেয়ন্টিফোর ডটকম/বিবি/সিআর/এলকিউ/১৫৪০ ঘ.