২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় মাদক সহিংসতার শিকার আরও ১২ লাশ উদ্ধার

মেক্সিকোতে মাদক সহিংসতার শিকার আরও ১২ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 08:15 AM

Updated : 26 Apr 2022, 01:09 AM

কানকুন , জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-মেক্সিকোতে মাদক সহিংসতার শিকার আরও ১২ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। কানকুন আন্তর্জাতিক বিমান বন্দরের পাশে চারটি কুয়া থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে। এর আগে দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশের এক পরিত্যক্ত খনিতে ৫৫ টি লাশ পাওয়ার প্রায় এক সপ্তাহর পর এই লাশগুলো উদ্ধার করা হলো। কুইনটানা রু প্রদেশের আইনজীবী ফ্রান্সিসকো আলোর এএফপি কে বলেন, এ পর্যন্ত কানকুনের চারটি প্রাকৃতিক কুয়া থেকে সর্বমোট ১২ টি লাশ উদ্ধার করা হয়েছে। গলিত এ লাশগুলো মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে সহিংসতার শিকার ব্যক্তিদের বলে তিনি জানান। ফ্রান্সিসকো আরও বলেছেন, ভূগর্ভস্থ ঝর্ণার কারণে কুয়াগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এগুলো ক্ষয়িষ্ণু চুনাপাথরের পুরু আস্তরে ঢাকা থাকে। ইউকাটান উপদ্বীপে এটি খুবই সাধারণ ঘটনা। ২০০৬ সালে প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন ক্ষমতা গ্রহণের পর মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এরপর থেকে দেশটিতে এ পর্যন্ত মাদক কেন্দ্রিক সহিংসতায় অন্তত ২৩ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশই মাদক ব্যবসায় জড়িত এবং পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৪০৮ঘ.