২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওশ শহরে কিরগিজ নেতা, শরণার্থী ফেরানোর অঙ্গীকার

কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকার প্রধান রোজা ওতুনবায়েভা শুক্রবার দক্ষিণাঞ্চলের গোলযোগপূর্ণ ওশ শহর পরিদর্শনে গেছেন। অঞ্চলটি পুনর্গঠন করে শরণার্থীদের ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 07:39 AM

Updated : 25 Aug 2022, 12:25 PM

ওশ, কিরগিজস্তান, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকার প্রধান রোজা ওতুনবায়েভা শুক্রবার দক্ষিণাঞ্চলের গোলযোগপূর্ণ ওশ শহর পরিদর্শনে গেছেন। অঞ্চলটি পুনর্গঠন করে শরণার্থীদের ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন তিনি। ওশ শহরে জাতিগত সহিংসতায় কিরগিজ সীমান্তের দুপারে ৪ লাখ শরণার্থী জড়ো হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ। তারা মানবেতর অবস্থায় রয়েছে এবং নতুন করে হামলার আশঙ্কায় আছে। ওতুনবায়েভা বলেন, আমরা যেভাবেই হোক ওশ শহর পুনর্গঠন করব। যাতে লোকজন বাড়িঘরে ফিরে আসতে পারে। রাজধানী বিশকেক থেকে ৩০০ কিলোমিটার উত্তরে সহিংসতা বিক্ষুব্ধ ওশ শহরে বুলেট প্র"ফ জ্যাকেট পরে হেলিকপ্টার থেকে নামেন ওতুনবায়েভা। শহরটিতে জাতিগত দাঙ্গায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত মৃতের সংখ্যার চেয়ে প্রকৃত মৃতের সংখ্যা দশগুণ বেশি হতে পারে--- একথা স্বীকার করার পর পরিস্থিতি শান্ত করতে ওই অঞ্চল সরেজমিনে পরিদর্শন করতে গেলেন ওতুনবায়েভা। শুক্রবার প্রকাশিত রাশিয়ান দৈনিক কোমমারসেন্ট কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিহতের সংখ্যা বেশি হতে পারে বলে মন্তব্য করেন। ওশ শহরের প্রধান কেন্দ্রে সমবেত লোকজনের সামনে ওতুনবায়েভা বলেন, "আমি জায়গাটি দেখতে এসেছি, লোকজনের কথা বলতে এসেছি এবং এখানে কি ঘটেছিল তা জানতে এসেছি। শহরটি পুনর্গঠনে যা কিছু করা দরকার তাই করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৪০ ঘ.