বন্দর শেরি বেগাওয়ান, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-বিয়ের পাঁচ বছর পর তৃতীয় স্ত্রীকে তালাক দিয়ে তার সব রাজকীয় খেতাব কেড়ে নিয়েছেন তেলসমৃদ্ধ ছোট্ট রাষ্ট্র ব্র"নেই-এর সুলতান হাসানাল বলকিয়া।
ব্র"নেই-এর রাষ্ট্রীয় টেলিভিশনসূত্রে বুধবার একথা জানা যায়।
২০০৫ সালে সুলতান বলকিয়া (৬৩) মালয়েশীয় টেলিভিশন সাংবাদিক আজরিনাজ মাজহার হাকিমকে (৩০) বিয়ে করেন।
রাজ পরিবারের প্রধান ব্যবস্থাপক হাজি আলাউদ্দিন হাজি আবু বাকার রাষ্ট্রীয় রেডিও এবং টেলিভিশনে ঘোষণা দিয়ে বলেন, "সুলতান তার স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমকে তালাক দিয়েছেন এবং তার সাবেক এ স্ত্রীর সব রাজকীয় খেতাব প্রত্যাহার করা হয়েছে।"
তবে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, বিশেষ কারণে এ তালাক মঞ্জুর হয়েছে।
সুলতান ও আজরিনাজের দুটি সন্তান আছে। ২০০৫ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ব্যক্তিগত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১১৪ঘ.
bdnews24