২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পরমাণু কর্মসূচির সফলতা প্রকাশ করবে ইরান'

পরমাণু কর্মসূচির সফলতা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে ইরান। দেশটির আনবিক শক্তি সংস্থার প্রধান শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 11:21 AM

Updated : 25 Aug 2022, 12:04 PM

তেহরান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচির সফলতা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে ইরান। দেশটির আনবিক শক্তি সংস্থার প্রধান শনিবার একথা জানিয়েছেন। দেশটির আনবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির উদ্ধৃতি উল্লেখ করে ইরানের দৈনিক রিসালাত পত্রিকায় বলা হয়, "আগামী কয়েক মাসের মধ্যে ইরান জ্বালানি উৎপাদনে তেহরান পরমাণু গবেষণা কেন্দ্রের নতুন সাফল্য ঘোষণা করবে।" তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে সালেহি অস্বীকার করেন বলে পত্রিকাটি জানিয়েছে। তার এ বক্তব্য জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে ইরানের কঠোর অবস্থানকে স্পষ্ট করেছে বলে পত্রিকাটি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/১৭১১ ঘ.