২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার মেয়ের নাতনি সড়ক দুর্ঘটনায় নিহত

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মেয়ের নাতনি ১৩ বছর বয়সী জেনানি ম্যান্ডেলা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 06:31 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

জোহানেসবার্গ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মেয়ের নাতনি ১৩ বছর বয়সী জেনানি ম্যান্ডেলা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার বিশ্বকাপ কনসার্ট দেখে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ম্যান্ডেলা ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, "জেনানি ম্যান্ডেলা (১৩) ওরলেন্ডো স্টেডিয়ামে বিশ্বকাপ কনসার্ট দেখে গাড়িতে করে ফিরছিলেন। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে আর কেউ আহত হয়নি।" দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের মেয়ে জিন্দজাই ম্যান্ডেলার নাতনি জেনানি ম্যান্ডেলা। ম্যান্ডেলা ফাউন্ডেশন আরো জানায় "জেনানি ৯ জুন সবে তার ১৩ তম জন্মদিন উদযাপন করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০২ঘ.