২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কট্টর ডানপন্থীদের সাফল্যে আশাহত নেদারল্যান্ড

নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে ৯৯ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। কিন্তু কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 11:09 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

দ্য হেগ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে ৯৯ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। কিন্তু কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কট্টর ডানপন্থিদল ভালো অবস্থানে উঠে এসেছে। কিন্তু তাদের এ উত্থানকে চপেটাঘাত বলেই মনে করছে ডাচরা। লিবারেল পার্টি লেবারদের চেয়ে এক আসনে এগিয়ে আছে। নেদারল্যান্ডে বুধবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে গণনাকৃত ভোটে মার্ক রুত্তের নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী লিবারেল পার্টি ৩১ টি আসন পেয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির চেয়ে একটি আসনে এগিয়ে রয়েছে। ১৫০ আসনের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি এ পর্যন্ত ৩০ টি আসনে জয় পেয়েছে। এ পর্যন্ত তৃতীয় অবস্থানে থাকা মুসলিম বিদ্বেষী গ্রেট উয়াইল্ডার্স পার্টি ফর ফ্রিডম (পিভিভি) পেয়েছে ২৪ টি আসন। গত নির্বাচনে মাত্র ৯ টি আসনে জয় পাওয়া পিভিভি মুসলিম অভিবাসন ও নতুন মসজিদ নির্মাণ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। পিভিভি পার্টি এবার জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। পিভিভি নেতা খেয়ার্ট ভিল্ডার্স বলেছেন,"আমাদের কেই বাদ দিতে পারবেনা। আমরা নতুন সরকারের অংশীদারিত্ব চাই।" তবে এ নির্বাচনে বিদায়ী প্রধানমন্ত্রী জ্য পিটার ব্যালকেনেডের খ্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক এ্যাকশন পার্টির ভরাডুবি হয়েছে। নির্বাচনে ভরাডুবির পর দলপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আট বছর ক্ষমতায় ছিলেন। গত নির্বাচনে ৪১ টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিলো তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/বিসিএস/এলকিউ/১৬৫৯ ঘ.