২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০৫০ সাল নাগাদ নবায়নযোগ্য শক্তি থেকে ৯৫ শতাংশ বিদ্যুৎ

২০৫০ সাল নাগাদ বিশ্বের ৯৫ শতাংশ বিদ্যুৎ জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদিত হবে। গ্রীন লবি গ্র"পগুলো সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 11:47 AM

ওসলো, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০৫০ সাল নাগাদ বিশ্বের ৯৫ শতাংশ বিদ্যুৎ জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদিত হবে। গ্রীন লবি গ্র"পগুলো সোমবার একথা জানিয়েছে। গ্রীন পিস ও ইউরোপীয়ান রিনিউঅ্যাবল এনার্জি কাউন্সিলের (ইআরইসি) এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের প্রধান নবায়নযোগ্য শক্তি কোম্পানিগুলো বায়ু ও সৌর শক্তিকে কাজে লাগিয়ে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বের ৯৫ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তির দ্বারা উৎপাদনের প্রচেষ্টায় ২০৩০ সালের মধ্যে ১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। এ বিপুল ব্যয়ের এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র বহন করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ১৮ শতাংশের মতো বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদিত হচ্ছে। তবে বেশিরভাগ দেশই এ হারকে বাড়াতে চায়। জীবাশ্ম জ্বালানির ব্যবহারে গ্রীন হাউস গ্যাসের নিঃসরণ বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। এছাড়া জীবাশ্ম জ্বালানির স্বল্পতা ও এর মাধ্যমে নানাভাবে পরিবেশ দূষণের কারণে সবাই এখন নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করতে চায়। গ্রীন পিসের ২৬০ পৃষ্ঠার প্রতিবেদনের লেখক তেস্ক বলেন, জীবাশ্ম জ্বালানির ভর্তুকি কমিয়ে নবায়নযোগ্য শক্তির জন্য তা ব্যয় করলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। এর কারণ হিসেবে তিনি বায়ু ও সৌর শক্তি পেতে কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন না হওয়ার কথা বলেন। তিনি বলেন, "নবায়নযোগ্য শক্তির ব্যবহার ব্যাপক শ্রমসাধ্য হওয়ায় প্রথম দিকে ব্যয় বেশি হয়।" প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রকল্প বাস্তবায়নে ২০১০ সালের ব্যয়ের ৩৬ দশমিক ৩ শতাংশ দেবে যুক্তরাষ্ট্র এবং ২০৩০ সালে তারা দেবে ঐ বছরের ব্যয়ের ২৮ দশমিক ৯ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২১৫০ ঘ.