২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূপাল গ্যাস মামলায় ৮ জনের সাজা

ভারতের ভূপালে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের মামলায় আদালত সোমবার আট জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 01:12 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

ভূপাল, ভারত, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- ভারতের ভূপালে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের মামলায় আদালত সোমবার আট জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে যুক্তরাষ্ট্রের কীটনাশক কোম্পানি ইউনিয়ন কার্বাইডের তৎকালীন ভারতীয় ইউনিটকে ৫ লাখ রুপি জরিমানা করেছে আদালত। সাজাপ্রাপ্তরা সবাই এই কোম্পানির সাবেক কর্মী। ভূপাল শহরের কেন্দ্রস্থলে ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর মার্কিন কোম্পানি ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাসের আধার ছিদ্র হয়ে বিষ্ফোরণ ঘটে বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে। এ দুর্ঘটনার প্রথম তিন দিনে সরকারি হিসাব মতে তিন হাজার পাঁচশ' মানুষের মৃত্যু হয়। তবে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) নিরপেক্ষ তথ্য মতে, গ্যাস দুর্ঘটনার ফলে সে সময় প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হয়। আইসিএমআর জানায়, এর পার্শ্ব প্রতিক্রিয়ায় ১৯৯৪ সাল পর্যন্ত পঁচিশ হাজার মানুষের প্রাণহানি হয়। দুর্ঘটনাস্থল এখনো সম্পূর্ণরূপে দূষণমুক্ত নয়। ভূপাল ট্রাজেডির ২৫ তম বার্ষিকীর ঠিক আগে প্রকাশিত ব্রিটেনভিত্তিক 'ভূপাল মেডিকেল আপিল' এর এক গবেষণায় বলা হয়েছে, দুর্ঘটনাস্থলের চারপাশে ছড়িয়ে পড়া ৩৫০ টনেরও বেশি বর্জ্যরে কারণে পঁচিশ বছর পরও ওই এলাকার মাটি এবং ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে। এ দূষণের কারণে এ এলাকার অধিবাসীরা এখনো ক্যান্সার, জন্মগত ত্র"টি, রোগ প্রতিরোধ ক্ষমতাহীনতাসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছে। ইউনিয়ন কার্বাইডের তৎকালীন চেয়ারম্যান মার্কিন নাগরিক ওয়ারেন অ্যান্ডারসন অভিযুক্তদের মধ্যে থাকলেও এ রায়ে তার নাম উল্লেখ করা হয়নি। ভূপাল গ্যাস ভিকটিমস স্ট্রাগল গ্র"পের কর্মী সাধনা করণিক এএফপিকে বলেন, "বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরেও মাত্র দুই বছরের কারাদণ্ডের অর্থ কি?" তিনি বলেন, "এ রায়ের বিরুদ্ধে দণ্ডিতরা উচ্চ আদালতে আপিল করতে পারবে।" ভিকটিমস গ্র"পের অন্য এক কর্মী সত্যনাথ সারঙ্গি দোষীদের দুই বছরের কারাদণ্ডকে সড়ক দুর্ঘটনার শাস্তির সঙ্গে তুলনা করে বলেন, "ন্যায় বিচারের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব।" এ রায় বিচারের কেবল শুরু বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯০২ ঘ.