২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে বুধবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 11:33 AM

লন্ডন, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে বুধবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশ জানায়, ৫২ বছর বয়সী ডেরিক বার্ড স্থানীয় সময় সকাল ৫ টা ৩৫ মিনিটে উপকূলীয় হোয়াইট হ্যাভেন শহরে প্রথম গুলি চালায়। এরপর ওই এলাকার অন্যান্য শহরে গুলির ঘটনা ঘটে। ডেরিককে সর্বশেষ সেনিক লেক জেলার কাম্ব্রিয়া এলাকার দিকে যেতে দেখা যায়। ডেরিক একজন একজন ট্যাক্সি চালক বলে জানায় পুলিশ। তবে ডেরিকের গুলি চালানোর কোনো কারণ জানাতে পারেনি তারা। সহিংসতার ঘটনা জানাজানি হওয়ার পর কাম্ব্রিয়া বিভাগের হোয়াইটহ্যাভেন, সিস্কেল ও কোনিস্টোন জেলায় শ্রমিক, পর্যটক ও সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়। পুলিশের এক মুখপাত্র বলেন, "গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।" তবে নিহতের সঠিক সংখ্যা জানাতে তিনি ব্যর্থ হন। স্থানীয় একটি বেতার প্রাথমিক খবরে জানায়, গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। ডেরিক বার্ডকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর অভিযান চালায়। বুট এলাকার কাছে পাওয়া একটি মৃতদেহ ডেরিকের বলে নিশ্চিত হয়েছে পুলিশ। সেখান থেকে ঘাতকের বন্দুকটিও উদ্ধার করা হয়েছে বলে জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/এএইচ/২৩৪৬ ঘ.