গাজা সিটি, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইসরায়েলের বাধার মুখে পড়ার হুমকির মধ্যে রোববার ত্রাণসামগ্রী ও কর্মীদের নিয়ে সাইপ্রাস থেকে অবরুদ্ধ গাজা অভিমুখে যাত্রা করেছে ৬ টি জাহাজ।
ফিলিস্তিনপন্থী একটি গ্র"প ও তুরস্কের একটি মানবধিকার সংস্থার উদ্যোগে এ ত্রাণ নিয়ে যাচ্ছে জাহাজগুলো। ইসরায়েলের নৌজাহাজের বাধা অতিক্রম করে জাহাজগুলোকে গন্তব্যে পৌঁছতে হবে ।
সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় একটি সমুদ্র বন্দর থেকে ছেড়ে যাওয়া এ জাহাজগুলোতে সাতশ'র বেশি যাত্রী ও দশ হাজার টন ত্রাণ সামগ্রী রয়েছে।
চ্যালেজ্ঞার১- নামের জাহাজে থাকা ফ্রি গাজা মুভমেন্ট'র চেয়ারম্যান হুভায়ইদা আরাফ ফোনে এএফপিকে বলেন, "কয়েক মিনিট আগে আমরা যাত্রা করেছি।"
তিনি বলেন, "ইসরায়েলি নৌ সেনারা গাজা উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রসীমা অবরোধ করে রেখেছে। সোমবার সকালে বা দুপুরের দিকে আমরা সেখানে পৌঁছাতে পারব বলে আশা করছি।"
গত তিন বছর ধরে ইসরায়েল গাজা অবরোধ করে রেখেছে। হামাস নিয়ন্ত্রিত গাজায় এ ত্রাণের বহর পৌঁছাতে দেবে না বলে ইসরায়েল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের অবরোধ বিরোধীরা ত্রাণ বহর নিরাপদে গাজায় পৌঁছাতে সহযোগিতার জন্য আন্তর্জাতিক স
bdnews24