কাঠমুন্ডু, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-নেপালে রাজনৈতিক সংকট নিরসনের পথ সুগম করতে প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করতে প্রস্তুত। তার এক মুখপাত্র রোববার একথা জানিয়েছেন।
পার্লামেন্টের মেয়াদ বাড়ানোর বিলে বিরোধী মাওবাদী দলের সমর্থন নিশ্চিত করতে তিনি পদত্যাগে রাজি হন।
মাধব কুমার নেপালের মুখপাত্র বিষ্ণু রিজাল এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, "প্রধানমন্ত্রী পদত্যাগ করতে প্রস্তুত।"
মতা ভাগাভাগি চুক্তি করতে রাজি হয়েছে নেপালের তিনটি প্রধান রাজনৈতিক দল। ফলে নতুন জোট সরকার গঠনের চেষ্টায় রোববার আলোচনা শুরু করেছে দল তিনটি।
ইউএমএল নেতা প্রদীপ গয়ালি এএফপিকে বলেন, "নেপালি কংগ্রেস, নেপালের সমাজতান্ত্রিক দল (ইউএমএল) এবং মাওবাদীরা শুক্রবারের সমঝোতার ভিত্তিতে কিভাবে সামনে এগুনো যায় তা নিয়ে গভীর আলোচনা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার নেপালের তিন রাজনৈতিক দল পার্লামেন্টের মেয়াদ আরো এক বছর বাড়াতে সম্মত হয়েছে। কিন্তু রাজনৈতিক সঙ্কট এড়াতে মাওবাদীরা প্রধানমন্ত্রী পদত্যাগ দাবী করে।
রোববারের বৈঠকে তিন দল প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনার পাশাপাশি পরবর্তীতে করণীয় বিষয়গুলো নিয়ে একটি পরিকল্পনা তৈরির আশা করছে।
গত মে মাসে মাওবাদীরা সরকার থেকে বেরিয়ে গেলে নেপালে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়।
পরবর্তীতে মাওবাদী ও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস আর দ্বন্দ্বের কারণে নির্ধারিত সময়ে নতুন সংবিধান প্রণয়নে ব্যর্থ হয় সরকার।
নেপাল বর্তমানে অন্তর্র্বতীকালীন সংবিধান দিয়ে পরিচালিত হচ্ছে।
দুইবছর আগে নেপাল ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করে।
নেপালের পার্লামেন্টের ৬০১ আসনের ৪০ শতাংশই মাওবাদীদের দখলে।
গত বছর মাওবাদী নেতা পুস্প কমল দহল ওরফে প্রচণ্ড প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকেই মাওবাদীরা সরকারের বিরুদ্ধে বিােভ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24