২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালাবিতে দণ্ডপ্রাপ্ত সমকামী দম্পতিকে প্রেসিডেন্টের ক্ষমা

মালাবির ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সমকামী দম্পতিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকা। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকের পর তিনি এ পদক্ষেপ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 11:24 AM

লিলংবি, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মালাবির ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সমকামী দম্পতিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকা। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকের পর তিনি এ পদক্ষেপ নেন। জাতিসংঘ মহাসচিবের পাশে বসা মুথারিকা সাংবাদিকদের বলেন, "তারা ক্ষমা পেয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হবে। আজ থেকেই তা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি আমি।" তিনি বলেন, "তারা যা করেছে তার কাছে নতি স্বীকার করে নয় বরং মানবীয় দৃষ্টিকোণ থেকে তাদের ক্ষমা করা হয়েছে।" বান মালাবির প্রেসিডেন্টের শাস্তি প্রত্যাহারের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন। গত সপ্তাহে মালাবির আদালত ২৬ বছর বয়সী স্টিভেন মনজেজা ও তার ২০ বছর বয়সী পুরুষ সঙ্গী টিওঙ্গে চিম্বালাঙ্গাকে সমকামিতার অভিযোগে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। গত ডিসেম্বরে মাসে প্রতীকী বিয়ে অনুষ্ঠান থেকে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৭ ঘ.