ম্যানিলা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী সিনেটর বেনিগনো একুইনোর বিরুদ্ধে বৃহস্পতিবার ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। এ অভিযোগকে উদ্ভট মন্তব্য করে তিনি বলেছেন, এর সঙ্গে তার কোনো সংশ্রব নেই।
নির্বাচনে পরাজিত প্রশাসনপন্থি প্রার্থীরা জল ঘোলা করার জন্য তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছে বলে মন্তব্য করেন একুইনো। তিনি বলেন, " মতাসীন দল কান্নাকাটি করছে। এ সমস্ত অভিযোগ তুলছে তারা। এটি সত্যিই অদ্ভুত।"
ফিলিপাইনে গত ১০ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক ঘোষণায় দেখা গেছে, একুইনো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদার চেয়ে ৫০ লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন।
নিজ বাসভবনে চীনের রাষ্ট্রদূতের সাথে এক বৈঠক শেষে একুইনো সাংবাদিকদের বলেন, বিরোধীরা আর কোন পথ না পেয়ে তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছে।
ভোট জালিয়াতির অভিযোগকারীদের কে এর অকাট্য প্রমাণ হাজির করতে বলেছেন একুইনো।
সরকারিভাবে ভোট গণনার জন্য মঙ্গলবার কংগ্রেসের এক যৌথ কমিশন বৈঠকে বসে। কিন্তু পূর্ণাঙ্গ কারিগরি বর্ণনা নিয়ে বিতর্ক এবং স্বয়ংক্রিয় মেশিনে ভোট গ্রহণ নিয়ে সন্দেহের কারণে একটি ভোটও গণনা করা হয়নি।
নির্বাচনে জারিয়াতির বিষয়টি খতিয়ে দেখা হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্যানেল পরাজিত প্রার্থীদের অভিযোগ শুনেছে। এ প্রার্থীদের বেশির ভাগই মতাসীন লাকাস-কাম্পি সিএমডি কোয়ালিশনের মিত্র।
ফিলিপাইনে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা জুনের মাঝামাঝির আগে নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৩০ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24