২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে ভারতের প্রেসিডেন্ট

ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছেছেন। গত ১০ বছরে ভারতের কোনো রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম চীন সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

বেইজিং, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছেছেন। গত ১০ বছরে ভারতের কোনো রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম চীন সফর। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হু জিংগুয়ে ও চীনে ভারতের রাষ্ট্রদূত এস জয়শঙ্কর বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। দু' দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ তম বর্ষপূর্তিতে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের আমন্ত্রণে পাতিল এ সফর করছেন। ভারতের অরুণাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের কিছু এলাকা নিয়ে এ দু' দেশের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২৬ থেকে ৩১ মে'র এ সফরে প্রতিভা পাতিল চীনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে অনেকগুলো চুক্তি সই করবেন। পাতিল বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর সঙ্গে সাক্ষাৎ করবেন। চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান উ ব্যাংগুও এবং চীনা পিপলস পলিটিক্যাল কনসুলেটিভ কনফারেন্সের চেয়ারম্যান জিয়া কিংলিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এ সফরে পাতিল চীনা নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় এবং পারস্পারিক অর্থনৈতিক সহযোগিতাসহ দু' দেশের সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। অরুণাচল প্রদেশে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার সফর ও ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের লেহ জেলায় চীনের আকস্মিক হামলায় স