২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞায় রাশিয়ার সমর্থন মেনে নেওয়া যায় না: ইরান

ইরানের ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার সমর্থন মেনে নেওয়া যায় না। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

তেহরান, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরানের ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার সমর্থন মেনে নেওয়া যায় না। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার একথা বলেছেন। সেইসঙ্গে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে ওয়াশিংটনের অবস্থানের প্রতি সমর্থন দেওয়ার বিষয়টি নিয়ে পুনরায় ভেবে দেখার আহ্বানও জানান তিনি। গত সপ্তাহে চীন ও রাশিয়া ইরানের বিপে অবস্থান নেয়। এর মাত্র ঘণ্টা কয়েক আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রথম বারের মতো বিদেশে পাঠাতে রাজি হয়। কিন্তু ওয়াশিংটন ঘোষণা দেয়, জাতিসংঘের স্থায়ী পরিষদের সব সদস্যই ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের খসড়ায় সমর্থন জানিয়েছে। এতে রুশ সরকারের তীব্র সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। টেলিভিশনে স