ওয়াশিংটন, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের 'মস্তকবিহীন' একটি ভার্সন থেকে সব ধরনের জ্বরের বিরুদ্ধে একটি সার্বজনীন টিকা তৈরি সম্ভব।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন ধারণাই ব্যক্ত করেছেন গবেষকরা।
গবেষণায় দেখা যায়, মস্তকবিহীন ওই ভাইরাসটি বেশ কয়েক ধরনের জ্বর থেকে ইঁদুরকে রক্ষা করেছে।
একই রকম কিছু ভাইরাসের কারণে বিভিন্ন ধরনের জ্বর হয় বলে গবেষকরা দেখতে পেয়েছেন।
আর এ থেকেই তারা সার্বজনীন একটি টিকা তৈরির সম্ভাবনা খুঁজে পাচ্ছেন।
নিউ ইয়র্কের 'মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসেন' এর গবেষক দলেরও ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ টিকা আবিস্কার করতে এখনও অনেক বছর সময় লাগবে।
তবে ইদুঁরের শরীরে এটি যেভাবে কাজ করেছে মানুষের মধ্যে সেভাবে কাজ করলে যেকোনো ধরনের ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ সম্ভব হবে।
এমবায়ো জার্নালে প্রকাশিত প্রতিবেদনে ডা. পিটার পেলেসি, ডা. এডোলফো গার্সিয়া-শাস্ত্রী ও সহকর্মীরা বলেন, "আমরা টিকাটি তৈরিতে ক্রমশ এগিয়ে যাচ্ছি, যা বিভিন্ন ধরনের জ্বর প্রতিরোধ করতে সক্ষম হবে।"
তারা আরও বলেন, "এখনও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে যে টিকাগুলো আছে তা সীমিত আকারে কাজ করে। আর এ কারণেই নতুন টিকাটি প্রতিবছর উন্নত করা হবে।"
নতুন এ ভাইরাস তৈরিতে বেশ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ইনফ্লুয়েঞ্জার এই সার্বজনীন টিকা আবি
bdnews24