২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিটলারকে হত্যা করতে চাননি স্ট্যালিন

হিটলারকে হত্যা করতে চাননি সাবেক সোভিয়েত একনায়ক যোশেফ স্ট্যালিন। দুবার তাকে হত্যার চেষ্টা রদ করেছিলেন তিনি। মঙ্গলবার রাশিয়ার এক শীর্ষ জেনারেল এ দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 06:12 AM

Updated : 25 Aug 2022, 11:14 AM

মস্কো, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হিটলারকে হত্যা করতে চাননি সাবেক সোভিয়েত একনায়ক যোশেফ স্ট্যালিন। দুবার তাকে হত্যার চেষ্টা রদ করেছিলেন তিনি। মঙ্গলবার রাশিয়ার এক শীর্ষ জেনারেল এ দাবি করেছেন। মস্কোতে এক ঐতিহাসিক সংবাদ সম্মেলনে জেনারেল আনাতোলি কুলিকোভ জানান, ১৯৪৩ সালে হিটলারের বাঙ্কারে হামলাসহ ১৯৪৪ সালে তাকে হত্যার ষড়যন্ত্র দুটোই স্ট্যালিনের নির্দেশে বাতিল করে দেওয়া হয়। কুলিকোভের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থা রিয়া জানায়, "হিটলার মারা গেলে নাৎসি নেতাদের সঙ্গে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়ন হতে পারে এ আশঙ্কায় স্ট্যালিন ১৯৪৩ সালে হিটলারে বাঙ্কারে হামলা করে তাকে হত্যার পরিকল্পনা বাতিল করে দেন।" নাৎসি নেতৃত্বের ওপর বিশ্বাস অর্জন করে ১৯৪৪ সালে সোভিয়েত ইউনিয়ন আবারও হিটলারকে হত্যার পরিকল্পনা করে। কুলিকোভ বলেন, "হত্যার সম্পূর্ণ পরিকল্পনা করার পর স্ট্যালিন আবারও তা বাতিল করে দেন।" তবে রুশ সেনারা বার্লিনের দিকে অগ্রসর হতে থাকলে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার আত্মহত্যা করেন। এর ফলে ইউরোপ যুদ্ধের অবসান হলেও