২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলে কালো লুইজিয়ানার সৈকত-জলাভূমি, ক্ষোভ বাড়ছে

ঘন তেলে কালো হয়ে গেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের সমুদ্র সৈকত ও জলাভূমি। মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের একমাস পরও তেল নিঃসরন বন্ধে বিলম্বের কারণে ক্ষোভ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 10:53 AM

ভেনিস, লা., গ্রান্ড আইল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)---- ঘন তেলে কালো হয়ে গেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের সমুদ্র সৈকত ও জলাভূমি। মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের একমাস পরও তেল নিঃসরন বন্ধে বিলম্বের কারণে ক্ষোভ বাড়ছে। তেল নিঃসরণ বন্ধে বিপির প্রাণান্তকর চেষ্টার মধ্যে রোববার উপকূল পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের পরিবেশ বিষয়ক প্রধান কর্মকর্তা। তেল উপসাগর জুড়ে ছড়িয়ে পড়েছে এবং ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। বুম পেরিয়ে তেল ছড়িয়ে পড়েছে লুইজিয়ানার উপকূল এলাকায়। লুইজিয়ানার সৈকত ও উপকূলে তেল ছড়িয়ে পড়ায় এবং এখন পর্যন্ত এর কোন প্রতিকার না হওয়ায় রবিবার জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। "এতে সবাই ক্ষিপ্ত হয়ে উঠছে। কারণ, সবাই এর প্রতিকার দেখতে চায়।" বলেছেন, লুইজিয়ানার গ্রান্ড আইলেতে অলস সময় কাটানো তিনটি মাছ ধরা নৌকার মালিক সুসান ভিলিয়ারস (৫২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২১ ঘ.