নয়া দিল্লি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)---- ভারতের ম্যাঙ্গালোরে মর্মান্তিক বিমান দুর্ঘটনা কেন ঘটল তা নিয়ে তদন্ত চলছে। বিমান নিরাপত্তায় ফাঁক, মান নিয়ন্ত্রণে ত্র"টি, পাইলটের ভুল, আবহাওয়া নাকি অন্য কোনো কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
১৬৬ জন আরোহীসহ দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি শনিবার ম্যাঙ্গালোরে বিমানবন্দরে অবতরণ করেই নিয়ন্ত্রণ হারায়। বিমানবন্দরের সীমানার বেড়া ভেঙে বাইরে উপত্যকায় গিয়ে পড়ে বিমানটিতে আগুন ধরে যায়। এতে নিহত হয় ১৫৮ জন। বেঁচে যায় মাত্র ৮ জন।
বোয়িং এ বিমানটি বেশি দিনের পুরোনো নয়। বিমানের পাইলটও ছিল অভিজ্ঞ একজন সার্বীয় ব্রিটিশ পাইলট। আবহাওয়াও প্রতিকূল ছিল না। তারপরও কি করে এ দুর্ঘটনা ঘটল তা নিয়ে বিস্মিত বিশেষজ্ঞরা।
বিমান পরিবহন মন্ত্রী প্রফুল্ল প্যাটেল বলেছেন, বিমানটি বিমানবন্দরের মাটি ছুঁয়ে রানওয়ের পরিসরের মধ্যে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি।
তিনি বলেন, রানওয়ের চারপাশের নিরাপত্তা এলাকা অন্যান্য বিমানবন্দরের চেয়ে কিছুটা ছোট। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
বিশেষজ্ঞদের একটি বড় দল ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে বলে এএফপিকে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক পিকে থমাস।
বিমান কর্মকর্তারা বলছেন, বিমানের ব্ল্যাক বক্স এখনো খুঁজে পাওয়া যায়নি। ওই বক্সের ডিজিটাল ডাটা থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে আঁচ করা যেতে পারে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্টতা না মিললেও পাইলট ও বিমান চলাচল বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিরাপত্তা নিয়ন্ত্রণকারীদের অসাবধানতা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা রয়েছে। সেইসঙ্গে কর্মী প্রশিণের মানও পড়ে গেছে।
যদিও সা
bdnews24