২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজডুবি নিয়ে দুই কোরিয়ায় উত্তেজনা বাড়ছে

দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার তাদের যুদ্ধ জাহাজ ডুবির পেছনে উত্তর কোরিয়ার ছোঁড়া টর্পেডোকে দায়ী করায় দুই বৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 07:39 AM

Updated : 25 Aug 2022, 10:45 AM

সিউল, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার তাদের যুদ্ধ জাহাজ ডুবির পেছনে উত্তর কোরিয়ার ছোঁড়া টর্পেডোকে দায়ী করায় দুই বৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়ে যাচ্ছে। সেইসঙ্গে পিয়ং ইয়ংয়ের একমাত্র মিত্র চীনের আন্তর্জাতিক অবস্থানও পরীক্ষার মধ্যে পড়ে গেছে। দক্ষিণ কোরিয়া বলছে, তারা এর সমুচিত জবাব দেবে। পক্ষান্তরে উত্তর কোরিয়াও ছেড়ে কথা বলছে না। তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি সিউল ও তার মিত্ররা নিষেধাজ্ঞা আরোপ করে তবে যুদ্ধের জন্য পিয়ংইয়ং প্রস্তুত, । যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও সুইডেনসহ দক্ষিণ কোরিয়ার তদন্তকারীদের প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, উত্তর কোরিয়ার একটি সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতেই গত মার্চে ডুবে গেছে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চিওনান কর্ভেত্তি। এ ঘটনায় জাহাজের ৪৬ জন নাবিক মারা যায়। প্রতিবেদনে বলা হয়, "আপাত দৃষ্টিতে এর অন্য কোনও ব্যাখ্যা নেই।" উত্তেজনা বেড়ে যাওয়ায় সিউলের অর্থ বাজারে সামান্য প্রভাব ফেললেও বিদেশি বিনিয়োগকারীরা বেশ ভীতভাবেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এসকে সিকিউরিটিস এর এক বিশ্লেষক চই সিওং-লাক বলেন, "দক্ষিণ কোরিয়া কী ধরনের পদক্ষেপ নেয় আর উত্তর কোরিয়া কীভাবে তার জবাব দেয় সেটাই প্রধান ব্যাপার হবে। যদি পরিস্থিতি সহিংস হয়, তবে তা বিদেশি বিনিয়োগকারীদের উপর প্রভাব ফেলবে।" তাৎক্ষণিকভাবে চীন ছাড়া আন্তর্জাতিক স