২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিশ বিমানের ককপিটে ক্রু ছাড়া অন্য লোক ছিলো

গতমাসে পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাজিনস্কিকে নিয়ে রাশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটির ককপিটে ক্রু ছাড়াও অন্য লোক ছিলো। বুধবার পোল্যান্ডের কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 04:16 PM

Updated : 25 Aug 2022, 10:39 AM

মস্কো, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- গতমাসে পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাজিনস্কিকে নিয়ে রাশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটির ককপিটে ক্রু ছাড়াও অন্য লোক ছিলো। বুধবার পোল্যান্ডের কর্মকর্তারা একথা জানিয়েছে। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রধান তাতিয়ানা আনোদিনা বলেছেন, বিমানের ককপিটে ক্রু ছাড়াও অন্য কিছু লোক ছিল এমন প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, এদের মধ্যে একজনের কণ্ঠস্বর চিহ্নিত করা গেছে। তবে অন্যদের কণ্ঠ এখনো চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে পোলিশদের পক্ষ থেকে আরো কিছু তথ্য লাগবে। নতুন এ আলামতে প্রেসিডেন্ট ও তার স্ত্রীসহ পোল্যান্ডের শীর্ষ স্থানীয় রাজনীতিক,কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা মিলিয়ে ৯৬ জন নিহত হওয়ার এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০৭ ঘ.