২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলকূপ বিস্ফোরণ: বাড়ছে কচ্ছপ মৃত্যুহার

মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে তেল নিঃসরণ এখনো বন্ধ না হওয়ায় ছড়িয়ে পড়া তেলে বাড়ছে কচ্ছপ মৃত্যুহার। এ পর্যন্ত মারা গেছে ১৫০ টি কচ্ছপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

হাউসস্টোন,নিউ ওরলিন্স, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে তেল নিঃসরণ এখনো বন্ধ না হওয়ায় ছড়িয়ে পড়া তেলে বাড়ছে কচ্ছপ মৃত্যুহার। এ পর্যন্ত মারা গেছে ১৫০ টি কচ্ছপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তেল নিঃসরণের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন করছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের 'গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এনার্জি ইনডিপেন্ডেন্স' বিষয়ক কমিটির সভাপতি এডওয়ার্ড মার্কেই মঙ্গলবার ওবামার তদন্ত কমিশন গঠনের খবর জানিয়েছেন। ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) মঙ্গলবার জানিয়েছে, তারা নিঃসৃত তেলের প্রায় ৪০ শতাংশ শোষণে সক্ষম হয়েছে। তবে তেলপাইপের ছিদ্র এখনো বন্ধ করা যায়নি। নিঃসৃত তেল সমুদ্রে ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত একশ' ৫০ টি মৃত সামুদ্রিক কচ্ছপ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় আঞ্চলে ভেসে উঠেছে যা কচ্ছপ মৃত্যুর স্বাভাবিক হারের চেয়ে অনেক বেশি। এক বন্য প্রাণী বিশেষজ্ঞ সোমবার একথা জানিয়েছেন। তিনি বলেন, গত মাসে তেলকূপ বিস্ফোরণের পর থেকে সামুদ্রিক কচ্ছপ মৃত্যুর হার ক্রমাগত বেড়েছে। আর গত সপ্তাহ থেকে এ সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে শুরু করেছে। ওদিকে, ফ্লোরিডায় মঙ্গলবার আলকাতরার গুড়ির মতো তেলের চাকতি পাওয়ায় নিঃসৃত তেল সমুদ্র স্রোতে সেদিকে ধেয়ে যাচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেল কোম্পানিগুলোর কার্যক্রমের ওপর কড়া নজরদারির আওতায় তেল বিপর্যয় খতিয়ে দেখার জন্য ওবামার প্রেসিডেন্সিয়াল তদন্ত কমিশন ঘোষণা করার কথা মঙ্গলবারই। সমুদ্রগর্ভে রোবোটের সাহায্যে তেল নিঃসরণের উৎসস্থল রাইজার পাইপের ছিদ্রে টিউব ঢুকিয়ে নিঃসৃত তেলের প্রায় ৪০ শতাংশ অর্থাৎ, দিনে প্রায় দুই হাজার ব্যারেল তেল শোষণ করতে সক্ষম হয়েছে বলে বিপি মঙ্গলবার জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১৪ ঘ.